শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

আব্দুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার এসএমসি’র শ্রেষ্ট সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রিচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ট স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন। আব্দুর রহমান শত বছরের পুরোনো এ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কয়েক বছর ধরে। ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের অক্লান্ত প্রচেষ্টার কারণে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত ৩ বছর ধরে প্রাইমারী চুড়ান্ত পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করে আসছে। এছাড়া ২০১২ সনে ৩টি বৃত্তি ও ৮টি এ প্লাস, ২০১৩ সনে ১টি বৃত্তি ও ৭টি এ প্লাস এবং ২০১৪ সনে ২টি বৃত্তি ও ৪টি এ প্লাস অর্জন করে। এদিকে বৃক্ষরোপন, পরিস্কার পরিচ্ছন্নতা এবং খেলাধুলায়ও স্কুলের শিক্ষার্থীরা প্রশংসনীয় স্বাক্ষর রেখে আসছে।
উল্লেখ্য, রিচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান ২০১২ সনে হবিগঞ্জ সদর উপজেলায় এবং জেলায় শ্রেষ্ট স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com