বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে আমন্ত্রিত হলেন সমাজকল্যাণ মন্ত্রী

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৭৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে স্বপরিবারে আমন্ত্রিত হলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের ইউপি সদস্য সাইদুর রহমানের ভাই লন্ডন প্রবাসী সৈয়দুর রহমান সাঈদ এর ব্যক্তিগত নিমন্ত্রণে সমাজকল্যাণ মন্ত্রী সফরে আসেন। বিকাল ৪ টায় হেলিকপ্টারযোগে মন্ত্রী বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টের সড়কে অবতরণ করে এখান থেকে গাড়িবহর নিয়ে লন্ডন প্রবাসীর বাড়িতে যান। এসময় মন্ত্রীর সাথে ছিলেন স্ত্রী সৈয়দা শায়রা মহসিন, মেয়ে সৈয়দা সাবরিনা, মন্ত্রীর ভাতিজা আব্দুল গাফফার। মন্ত্রীর আগমনের খবর পেয়ে উপস্থিত হন এডিসি শফিউল আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। এছাড়া মন্ত্রীর আগমন উপলক্ষে লন্ডন প্রবাসীর বাড়িতে সকাল থেকেই রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com