বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দু’দল শ্রমিকের সংঘর্ষ ॥ ৩০ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ৬২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সিএনজি সমবায় সমিতি ও শ্রমিক পরিবহণলীগের মধ্যে সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলা সদরে পরিবহণ শ্রমিকলীগের নেতরা সভা করতে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একই স্থানে সিএনজি সবমায় সমিতির শ্রমিকরাও অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সিএনজি সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া বলেন, ‘পরিবহণ শ্রমিক লীগের লোকজন হঠাৎ করে আমাদের অফিসে এসে হামলা করে ভাংচুর করেছে। আমাদের ১৫/২০ জন শ্রমিক আহত হয়েছেন। পরিবহণ শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘তারা (সিএনজি সমবায় সমিতির) অবৈধভাবে সংগঠন চালাচ্ছে। আমরা এর প্রতিবাদ করছি।’ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন বলেন- এ ব্যাপারে কোনো মামলা হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীমাংসা করে দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com