বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ইং পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হল রুমে মৎস্য সপ্তাহ (২৮জুলাই হতে ৩ আগষ্ট) এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খয়ের, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, ছাইম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুল ইসলাম সুমন ও দৈনিক হবিগঞ্জ সময়’র বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার। উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবি মফিজুল ইসলাম গাগল।
র‌্যালীতে অংশগ্রহন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, কাউন্সিলর মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। দেশের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে ক্ষেত্রে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে তার যথাযথ সম্মান দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com