বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পুকুরে ডুবে পইল ও আগুয়া গ্রামের ২ শিশু নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০১৫
  • ৮৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পানিতে ডুবে হবিগঞ্জ সদর উপজেলার পইল ও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল- পইল গ্রামের কদর আলীর ছেলে সাদি (২) ও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের হিরাজ মিয়ার মেয়ে ইয়াছমিন (১০)।
পইল গ্রামের নিহত সাদি’র বাবা জানান, গতকাল রবিবার দুপুরে সবার অগুছড়ে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর তাকে পানিতে কাতরাতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক মাত্র ছেলেকে হারিয়ে তার মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
অপরদিকে, বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের হিরাজ মিয়ার মেয়ে ইয়াছমিন (১০) ঈদের ছুটি গ্রামের বাড়িতে কাটাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তারা হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলীর বাসিন্দা।
নিহত ইয়াছমিনের বাবা হিরাজ মিয়া জানান, ১০ বছর হয়ে গেলেও তাকে সাতার শেখানো হয়নি। গতকাল রবিবার বিকেলে জল আনতে গেলে সে পুকুরে পানিতে পড়ে যায়। স্থানীয় এক মহিলা তাকে পানিতে ভেসে উঠতে দেখলে সে চিৎকার করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ইয়াছমিনকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com