বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ক্রাইম জোনে পরিণত হয়েছে ইমামবাড়ি বাজার ॥ বাড়ছে চুরি ডাকাতি ও অপরাধমূলক কর্মকান্ড

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার ক্রাইম জোনে পরিণত হয়েছে। চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কাণ্ডের পাশাপাশি মদ, গাঁজা ও জুয়ারীদের জন্য অভয়ারণ্যে পরিণত হয়েছে অত্র এলাকা। সর্বশেষ ২১ জুলাই দিবাগত রাতে ডাকাতদের হামলায় বাজারের এক পাহারাদার আহত হয়েছে। এ ঘটনায় ইমামবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে এক ধরণের আতংক বিরাজ করছে।
বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে-বাজারে মোট ৪ জন পাহারাদার রয়েছে। ২১ জুলাই দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে বাজারের উত্তর পার্শ্বে একদল ডাকাত অবস্থান নিয়ে প্রথমে বাসার বাইরের সবগুলো বৈদ্যুতিক লাইট ভেঙ্গে ফেলে। এ সময় পাহারাদার রহমত উল্লা এগিয়ে গেলে ডাকাতরা তার উপর হামলা চালায়। হামলার শিকার পাহারাদার রহমত আলী দৌড়ে উত্তর দিকে পালাতে থাকে এবং ডাকাত ডাকাত বলে তাকে বাঁচানোর জন্য চিৎকার দিতে থাকে। তার চিৎকারে বাজারের সভাপতি সুন্দর মিয়াসহ ব্যবসায়ীরা জেগে রাস্তায় নেমে আসে। সাথে সাথে নবীগঞ্জ থানার টহল পুলিশ দলও ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে ডাকাতরা বাজারের পশ্চিম দিকে পালিয়ে যায়। এ ব্যাপারে থানার এএসআই মোজাম্মেল হোসেন জানান, পাহারাদারের সুর চিৎকারে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েও কাউকে পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে পাহারাদার কাউকে সনাক্ত করতে পারেনি। তবে গত শুক্রবার থানায় এসে কয়েকজনের একটি নামের তালিকা দিয়ে গেছেন। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুন্দর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাহারাদার রহমত উল্লার চিৎকার শুনে আমিসহ বাজারের সব ব্যবসায়ী বেরিয়ে আসেন।
ইতিপূর্বে ইমামবাড়ি বাজারে বসবাসরত পুরানগাঁও গ্রামের মুজিবুর রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা মুুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে জিম্মি করে মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনার কয়েকদিন পর বাজারের অনতিদুরে দেবপাড়া গ্রামের নুরুল মিয়ার বাড়িতেও ডাকাতি হয়।
এসব ডাকাতিসহ এলাকায় অপরাধমূলক কর্মকান্ডের সাথে এলাকার উঠতি বয়সের কিছু যুবক জড়িত রয়েছে বলে এলাকাবাসী জানান।
এলাকাবাসী জানান, ওই এলাকায় জুয়া ও মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে। কয়েকটি স্পটে মদ ও গাঁজা বেচা-কেনা হয়ে থাকে। নির্দিষ্ট কিছু বাড়িতে প্রতিদিনই বসে জুয়ার আসর। এসব জুয়ারী এবং মাদক সেবীরাই চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে এলাকাবাসী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com