শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সরকারী সফরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর যাচ্ছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির সরকারি সফরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর যাচ্ছেন। গতকাল শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারল্যাইনস এর একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানীর সমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে আগামী ২৭ জুলাই অংশ নিতে এমপি আবু জাহির এবং জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকসহ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল এই সফরে অংশ নিচ্ছেন।
অস্ট্রেলিয়ান সরকারি এবং বেসরকারী বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞগণ এই প্রশিক্ষণে উপস্থিত থাকবেন। আগামী ২৮ জুলাই তিনি মেলবোর্নের ভিক্টোরিয়ান স্টেট পার্লামেন্টের সদস্য,  অস্ট্রেলিয়ান ফেডারেল পার্লামেন্টের কর্মকর্তাদের সাথে এক সভায় যোগ দিবেন।
বিদ্যুৎ এবং জ্বালানী বিষয়ক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ভবিষ্যত সহযোগিতা সংক্রান্ত মতবিনিময় এবং পারস্পরিক উন্নয়ন সংক্রান্ত বিষয় এতে গুরুত্ব পাবে।
এমপি আবু জাহির অস্ট্রেলিয়া সফর শেষে নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরে পৃথক দু’টি কর্মসূচিতে যোগ দিবেন। তিনি উভয় দেশে প্রবাসী বাংলাদেশী এবং দলীয় নেতাকর্মীদের কয়েকটি সভায় অংশগ্রহণ করবেন। আগামী মাসের ১ম সপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com