মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লিবিয়ায় জঙ্গী হামলায় লাখাই’র যুবক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লিবিয়ায় দুর্বৃত্তদের গুলিতে হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের মৃত আব্দুল বাছিরের ছেলে মোঃ মোসলেহ উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে।
লাখাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, প্রায় ২০ বছর পূর্বে একটি মামলায় জড়িয়ে যাওয়ায় মুসলেহ উদ্দিন লিবিয়ায় পাড়ি জমায়। মঙ্গলবার রাতে সে মোবাইলে টাকা ঢুকানোর জন্য বের হয়। এ সময় দুর্বৃত্তরা এলোপাথারি গুলি ছুড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। বুধবার রাতে তার বাড়িতে এ খবর আসে। ধারণা করা হচ্ছে- আইএস জঙ্গীরা কোন বাহিনীর লোক ভেবে তাকে গুলি করেছে।
ঘটনার খবর পাওয়ার পর থেকে তার বাড়িতে শোকের মাতম চলছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, মোসলেহ উদ্দিন লিবিয়ায় মারা গেছে সেটি তিনি জেনেছেন। কিন্তু কিভাবে বা কি কারণে মারা গেছে তা নিশ্চিত করে তিনি বলতে পারেননি। তিনি বলেন, জেনেছি তারা ৪জন ছিল ২ জন মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com