মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ব্রিজের সাথে বাসের ধাক্কায় আহত ২৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৪৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যাত্রী বহনকারী একটি দুরপাল্লার বাস দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর নামক স্থানে ব্রীজের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি  ঘটে। এ ঘটনায় কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এলাকাবাসী সূত্রে জানা গেছে-নেত্রকোনা থেকে আল আমিন পরিবহনের একটি  বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গতকাল বৃষ্পতিবারে ভোরে বাসটি পানিউমদা ইউনিয়নের বড়চর নামক স্থানে ব্রীজের সাথে সজোড়ে ধাক্কা লেগে বাসটি ধুমড়ে মুছড়ে যায়। এতে অন্তত ২৫জন যাত্রী আহত হয়। তবে আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি। অনেককে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে শেরপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com