রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শিবপাশা সড়কে যাত্রীবাহী ২টি গাড়িতে ডাকাতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-শিবপাশা সড়কে যাত্রীবাহী ২টি গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার রাতে বানিয়াচংয়ের আইনজইন নামকস্থানে এই ডাকাতি সংঘটিত হয়। এ সময় স্থানীয় জনতা হুমায়ূন কবির নামে এক ডাকাতকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে শিবপাশা ফাঁড়ি পুলিশের কাছে সোর্পদ করেছে। আকটকৃত ডাকাত পশ্চিমবাগ হুকড়া নোয়াহাটি গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মা-মনি হেলথ প্রজেক্টের এ্যাম্বুলেন্স যোগে একই এলাকার প্রসব বেদনার এক মহিলাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এ সময় ৭/৮ জন মুখোধারী ডাকাত রোগীবাহী গাড়িটি আটকানোর চেষ্টা চালায়। চালক গাড়িটি দ্রুত বেগে চালিয়ে রক্ষা পায়। কিছুক্ষণ পর একইস্থানে ২টি সিএনজি অটোরিকশা আটকিয়ে যাত্রীদের মালপত্র লুটে নেয় ডাকাতরা। ডাকাত দল পালিয়ে যাবার সময় যাত্রী ও চালকের শোর চিৎকারে পাশের গ্রামের লোকজন দৌঁড়ে এসে এক ডাকাতকে পাকড়াও করতে সক্ষম হয়।
শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল ইসলাম মোল্লা জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় হুমায়ূনকে এলাকাবাসী পুলিশ ফাঁড়ির কাছে সোর্পদ করেছেন। হুমায়ূন এখন আজমিরীগঞ্জ থানায় জেল হাজতে রয়েছে। এলাকাবাসীর দাবি হুমায়ূন ডাকাত দলের সদস্য। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com