শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে তালামীযের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার মুহতারাম সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেছেন-তালামীযে ইসলামিয়ার কর্মী সদস্যদের দ্বীনের কাজ রাসূলে ক্বারীম (সা:) এর নীতি আদর্শের আলোকে তাহার দেখানো পথ ও মত অনুযায়ী আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে স্মরণ করে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। তিনি আরও বলেন তালামীযে ইসলামিয়া একটি চলমান শতাব্দীর একমাত্র আদর্শবাদী ছাত্র সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের কার্যক্রম ছাত্র সমাজের মধ্যে যথাসম্ভব আঞ্জাম দিয়ে যাচ্ছে। তিনি গতকাল বুধবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া  নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন। উপজেলা সভাপতি মোঃ আব্দুল মন্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে আল-কোরআন থেকে তিলাওয়াত করেন হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন মোঃ মোজাহিদ আহমদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ সম্পাদক জালাল উদ্দিন মোঃ ধন মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলার তালামীযের সহ সভাপতি মোঃ সাইদুর রহমান, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ  শাখা সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আদিল আল- জাবের, নবীগঞ্জ পৌর তালামীযের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন সবুজ, অফিস সম্পাদক মোঃ শাহারিয়ার আহমেদ শাওন, সহ অফিস সম্পাদক মোঃ মাহমুদুর রহমান শোভন,  শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মোঃ রিবু চৌধুরী, সহ শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মোঃ ওয়াকিল মিয়া, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাহুল মিয়া, সদস্য মোঃ মেহেদী হাসান হৃদয়, মোঃ আল-রায়হান, নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ সিনিয়র সদস্য ডাঃ মোঃ সাজ্জাদুর রহমান, সহ অফিস সম্পাদক মোঃ মনসুর আহমদ, নবীগঞ্জ উপজেলা সদস্য মোঃ হাফিজুর রহমান, কুর্শি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, করগাঁও ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ মোবাশ্বির হোসেন, ইনাতগঞ্জ ইউনিয়ন সদস্য সচিব মোঃ জাবেদ আহমদ, যুগ্ম সচিব মোঃ সিতার আলী, নবীগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম, আউশকান্দি ইউনিয়ন যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুর রাজ্জাক, দেবপাড়া ইউনিয়ন সহ শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মোঃ আল-আমিন রেজা, মোস্তফাপুর আলিম মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বাংলাবাজার আঞ্চলিক শাখা সাংগঠনিক সম্পাদক মির্জা মহিবুল আলম তামিম, সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, অর্থ সম্পাদক শেখ হুমায়ুন রশিদ অপু, নবীগঞ্জ বাজকাশারা আদর্শ তরুণ সংঘের সভাপতি মোঃ সুজাত আহমদ জিহাদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com