বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে হামলা-পাল্টা হামলায় এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় রতন মিয়া নাকে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখ্ত চৌধুরী জানান, ওই উপজেলার কামালপুর গ্রামের হারিছ মিয়া চুরির মামলায় কারাগারে আটক ছিল। তখন পার্শ্ববর্তী বাড়ির রতন মিয়া হারিছের স্ত্রীর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কারাগারে থেকে সে বিষয়টি জানতে পারে। সম্প্রতি সে জামিনে মুক্তি পেলে বিষয়টি নিয়ে রতনের সাথে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার রাতে উভয়ের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে রতন মিয়া, হারিছের মা এলাছি বিবিসহ ৪ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রতন মিয়া ও এলাছি বিবিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রতন মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হারিছসহ ৫ জনকে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com