বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জনসচেতনতামূলক চলচ্চিত্র ‘দর্পচূর্ণ’ এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পুলিশ প্রশাসন ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র নিবেদিত, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের প্রযোজনায় এবং তরুণ নির্মাতা ইফতেখার আহমেদ ফাগুনের পরিচালনায় সমর্পনের নির্মিত জনসচেতনতামূলক চলচ্চিত্র দর্পচূর্ণ এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠান সোমবার সন্ধ্যা ৭ টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক সাবিনা আলম।
দাঙ্গা প্রতিরোধে পুলিশ সুপারের নিবেদনে তৈরি এই চলচ্চিত্র সম্পর্কে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শান্তিপ্রিয় হবিগঞ্জে সাম্প্রদায়িক দাঙ্গা একেবারে নেই বললেই চলে। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়শই বড় বড় আঞ্চলিক দাঙ্গা ঘটে যায়। অনেকগুলো জীবন নষ্ট হয়, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। দাঙ্গা প্রতিরোধে পুলিশ প্রশাসন ও সমর্পনের এই ব্যতীক্রমী উদ্যোগকে স্বাগত জানান তিনি। দর্পচূর্ণ চলচ্চত্রটি মূলত গ্রামগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংগঠত দাঙ্গাগুলোকে অনুৎসাহিত করার লক্ষে তৈরি হয়েছে। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, গ্র্যান্ড প্রিমিয়ারের পর কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে হবিগঞ্জের ইউনিয়নগুলোতে মাঠপর্যায়ে প্রদর্শনী করা হবে চলচ্চিত্রটির। সার্বিক ব্যবস্থাপক সাইফুদ্দিন জাবেদের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয় সন্ধ্যা ৭ টায়। এরপর প্রধান অতিথি ফিতা কেটে উদ্বোধনের পর প্রদর্শিত হয় দর্পচূর্ণ। জেলা পরিষদ অডিটরিয়ামে চলচ্চিত্রটি দেখার জন্য মানুষে উপচে পড়া ভিড় ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com