শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে যুবলীগের চাউল বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ৪২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি জননেতা আতাউর রহমান সেলিম বলেছেন ঈদের খুশি সমাজের সর্বস্থরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যারা বিত্তহীন, নিপীড়িত, দরিদ্র তাদের পাশে দাঁড়াতে যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি পৌর যুবলীগের নেতাকর্মীদের ঈদ-উল-ফিতর উপলক্ষে চাউল বিতরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন যুবলীগ সকল সময়ে মানুষের পাশে দাড়িয়েছে। আজকের এই ক্ষুদ্র আয়োজন হয়তো কারো ভাগ্য বদলে দেবে না, কিন্তু মানুষকে ভাবতে সাহায্য করবে যুবলীগ সাধারণ মানুষের পাশে সকল সময়েই ছিল, আছে এবং থাকবে।
গতকাল শহরের আনোয়ারপুর বাইপাস সড়ক সংলগ্ন লিটল ফাওয়ার কেজি স্কুলে পৌর যুবলীগের উদ্যোগে আয়োজিত ঈদ-উল-ফিতর উপলক্ষে আয়োজিত চাউল বিতরন অনুষ্টানে তিনি একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মাসুক মিয়া, আব্দুল হাকিম, শেখ আনিসুজ্জামান, সুব্রত বনিক, সবুজ মিয়া, সফিকুর রহমান বাবুল, আবু সুফিয়ান, দিলুয়ার খান, আলাই চৌধুরী, আব্দুল আহাদ, আশরাফ মিয়া, বদরুল আলম, আলী আহাম্মদ, সোহেল মিয়া প্রমুখ। অনুষ্টানে প্রায় ৩১০ জন দরিদ্র মানুষের মধ্যে দেড় টন চাউল বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com