শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হরতাল চলাকালে জামায়াত শিবিরের পিকেটিং মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ৫২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী আহুত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে জেলা শহরের শায়েস্তানগর বাজার এলাকায় এবং  চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং ও মিছিল করেছে।
সকাল থেকেই জামায়াতের জেলা আমীর মাও: মুখলিছুর রহমান, সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, পৌর আমীর কাজী মহসিন আহমদ, জেলা শিবিরের সভাপতি খলিলূর রহমান এবং সদর উপজেলা জামায়াতের আমীর মাও: আব্বাস আলীর নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা শহরের শায়েস্তানগর বাজার এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করে। এবং শিবিরের জেলা সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সাল, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য আমজাদ হোসেন মনি, শ্রমিক কল্যাণের সাবেক জেলা সভাপতি শাহ মো: আব্দুর রব, আলমপুর আঞ্চলিক শাখার সভাপতি সেকুল ইসলাম, সেক্রেটারী আবিদুর রহমান, উমেদনগর আঞ্চলিক শাখার সভাপতি আজিজুর রহমান ও সেক্রেটারী আরজ আলীর নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরের চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় পিকেটিং ও মিছিল করে।
সকাল ১০ টায় শায়েস্তানগর টিএন্ডটি অফিসের সামনে থেকে পথসভা করে জেলা আমীরের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com