শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের জামে উলম ইসলামীয়া মাদ্রাসায় লন্ডন প্রবাসীর ভূমি দান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ৪৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার চরগাও জামে উলম ইসলামীয়া মাদ্রাসায় ৩০ শতক ভূমি দান করেছেন চরগাঁও গ্রামের মরহুম আব্দুল মতিন চৌধুরীর পুত্র লন্ডন প্রবাসী আলহাজ শাহীন চৌধুরী। গত ৮ ই ডিসেম্বর তিনি উক্ত মাদ্রাসায় পরিদর্শন করে ৩০ শতক ভূমি ও আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি আরও আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।  ইতিপূর্বে তিনি বিভিন্ন সময় এই মাদ্রাসার উন্নয়নের জন্য আর্থিক সহায়তা করে আসছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুহতামিম মাওলানা আলহাজ আতিকুর রহমান, শিক্ষা সচিব মাওলানা মোশাহিদ আলী (রায়ধরি), শিক্ষক মাওলানা উমর নাছরুল্লাহ খান, মাওলানা আব্দুর রহিম, সাদিকুর রহমান, আহমদ খান, ক্বারী জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com