বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

উজিরপুর গ্রামে দরিদ্র পরিবারের মধ্যে দারিদ্র বিমোচন উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক অনুদান

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০১৫
  • ৪৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ১ লাখ টাকা বিতরণ করেছে দারিদ্র বিমোচন উন্নয়ন ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামে দরিদ্রদের মধ্যে এ অনুদানের টাকা বিতরণ করা হয়। ওই গ্রামের বেশ কিছু অতিদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ফাউন্ডেশনের  পক্ষ হতে অনুদানের নগদ টাকা বিতরন করা হয়। দারিদ্র বিমোচন উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ওয়াহিদুর রহমান পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিদরিদ্র গ্রামবাসীদের সহায়তায় এ অনুদান বিতরণের উদ্যোগ নেন। তার পক্ষ হতে দারিদ্র বিমোচন উন্নয়ন ফাউন্ডেশন-এর ম্যানেজার মাওলানা আব্দুল মজিদ দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ওই অনুদানের টাকা তুলে দেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোঃ বজলুর রহমান, জিয়াউর রহমান লেবু মিয়া, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, হাফিজুর রহমান ও তাজুল ইসলাম প্রমুখ। দারিদ্র বিমোচন উন্নয়ন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা আলাহাজ্ব মোঃ ওয়াহিদুর রহমান ধনী-দরিদ্র সকলের জন্য পবিত্র ঈদ উল ফিতর আনন্দময় হয়ে উঠুক এ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com