বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাল্লা সীমান্তে সিমেন্ট ও শ্যালো মেশিন চোর আটক

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ৪৩৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের মোকামঘাট এলাকা থেকে চুরি হয়ে যাওয়া সিমেন্ট ও শ্যালো মেশিন চোরদের ১ জনকে গতকাল আটক করেছে জনতা। তার নাম সোহেল মিয়া (২২)। তার বাবার নাম আইয়ুব আলী। বাড়ী গোবরখলা গ্রামে। গত ৩ জুলাই চোরেরা মোকামঘাট এলাকায় সিসি ব্লক স্থাপনকারী ঠিকাদারের ১৫ বস্তা সিমেন্ট ও ১টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায়। জনতার হাতে আটক সোহেল জানায়, ওই দিন গাজীপুর (বড়বাড়ী) গ্রামের সিরাজ মিয়ার পুত্র শফিকের নেতৃত্বে আরো কয়েকজন মিলে শাহ গাজী (র) মাজার প্রাঙ্গণের একটি ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঠিকাদারের ১৫ বস্তা সিমেন্ট ও ১টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায়। তারাবির নামাজ শেষে পাহারাদার আব্দুল ছাত্তার এসে তা টের পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানালে ওই রাতেই শফিক মিয়ার বাড়ীর পুকুর পাড়ের জঙ্গলে লুকিয়ে রাখা ১৫ বস্তা সিমেন্ট উদ্ধার করেন এলাকাবাসী। বিষয়টি ঠিকাদার কাইয়ুম এলাকাবাসীকে জানালে গতকাল আব্দৃল মালেক মাষ্টার, হুমায়ুন খান ও দেওয়ান রিপন সন্দেহভাজন চোর সোহেলকে আটক করে স্থানীয় ইউপি অফিসে নিয়ে আসেন। সোহেল চুরি কথা স্বীকার করে অন্যান্য চোরের নাম প্রকাশ করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত চোর সোহেল আব্দুল মালেক মাষ্টার ও দেওয়ান রিপনের হেফাজতে ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com