মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ওয়ার্ড যুবলীগের ইফতার মাহফিলে সেলিম ॥ যুবলীগের জন্মই হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৪৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, যুবলীগ একমাত্র সংগঠন যার জন্মই হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে। বাংলাদেশের নাম দরিদ্র দেশ থেকে বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় তিনি রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন হবিগঞ্জের উন্নয়নের রুপকার আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপির নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভাকে জলাবদ্ধতা মুক্ত পরিচ্ছন্ন বাসযোগ্য পৌরসভায় রুপান্তরিত করা হবে। গতকাল রাজনগর এতিমখানায় ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্তৃক আয়োজিত এক ইফতার ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ তৈয়বুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর এলাকার বিশিষ্ট মুরুব্বী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার বাচ্চু, সাবেক ওয়ার্ড কমিশনার আওয়ামীলীগ নেতা আব্দুল মোতালিব মমরাজ, পৌর আওয়ামীলীগের নেতা দ্বীন ইসলাম, হিরো মিয়া, শাবান মিয়া, ইউসুফ মিয়া, নুনু মিয়া, ফারুক মিয়া, আউয়াল মিয়া, আবু মিয়া, ইসলাম উদ্দিন, এমরান মিয়া, জেলা যুবলীগ নেতা মোঃ শাহ আলম, আব্দুল হাকিম, ফারুক মিয়া, পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আলমগীর হোসেন, হান্নান মিয়া, মিলন মিয়া, মঈনউদ্দিন চৌধুরী সুমন, সবুজ মিয়া, বাবুল, কুটি, উজ্জল, বাবলু, রিংকু মিয়া, সাদেক মিয়া, পলাশ মিয়া, হৃদয় মিয়া, আলামিন মিয়া, মোহন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com