মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ হক আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
  • ৭২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সাহিত্যাঙ্গনের কিংবদন্তি কলমযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ হক আর নেই (ইন্নালিল্লা….রাজিউন)। গতকাল সকাল ৬টায় হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী রাবেয়া খাতুন খেলা, ২ ছেলে যথাক্রমে কবির কলেজ এর এও রেজাউল হক ও কানাডা প্রবাসী নিজামুল হক সিহাব, ভাই আলহাজ এম এ শহীদ ও মোঃ আব্দুল কবির সহ বহু গুনগ্রাহীসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ জোহর হবিগঞ্জ কোর্ট মসজিদ ও বাদ আছর শায়েস্তাগঞ্জের জহুর চান মহিলা কলেজ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পৈত্রিক বাড়ি শায়েস্তাগঞ্জের সাবশপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ হক এর মৃত্যুতে হবিগঞ্জ জেলা ইউ পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও হবিগঞ্জ নাগরিক কমিটির সম্পাদক আব্দুল আওয়াল তালুকদার গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com