বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শরিফপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরিফপুর গ্রামের জুূয়া খেলাকে কেন্দ্র করে দু’দল লোকের হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। হামিদপুর গ্রামের ছাদির উল্লার ছেলে আব্দুল আউয়াল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় সুলতানশি গ্রামের ফজর আলী, আরজত মিয়া, কদর আলী, মালেক মিয়া, আফলু মিয়া, বাচ্ছু মিয়া, মঞ্জুর আলীসহ ২০জনকে আসামী করা হয়েছে। গত রবিবার বিকালে হামলার ঘটনাটি ঘটে।
মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের ফজর আলীসহ কয়েকজন শরিফপুর প্রাইমারী স্কুলের বারান্দায় জুয়ার আসর বসায়। এতে বাধা দেয় হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মরতুজ আলীর ভাই আব্দুল আওয়াল। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এ সময় মুক্তিযোদ্ধা মরতুজ আলীর বাড়িতে হামলা চালায় ফজর আলীর লোকজন। এ সময় বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়।
মামলার বাদী আব্দুল আউয়াল জানান, মামলা করায় আসামীরা তাকেসহ পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com