বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোহন সিনেমা হলে নিষিদ্ধ ছবি ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥  হবিগঞ্জ শহরের মোহন সিনেমা হলে ‘নিষিদ্ধ যাত্রা’ নামে অশ্লীল ও কাটপিস যুক্ত সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং শহর থেকে অশ্লীল পোস্টার অপসারণের নির্দেশ প্রদান করা হয়। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার নুরুজ্জামান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে হবিগঞ্জ মোহন সিনেমা হলে নিষিদ্ধ যাত্রা প্রদর্শনী শুরু হলে স্থানীয় জনগণ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সিনিয়র সহকারী কমিশনার নুরুজ্জামান গতকাল সোমবার বিকেলের শো চলাকালে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে এই জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com