বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জয়রামপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৪০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গরুর হালিচারা খাওয়া নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৪০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শনিবার সকালে ওই গ্রামের ফিরোজ আলীর একটি গরু একই গ্রামের ইসহাক আলীর আমন ধানের জমিতে হালিচারা খেয়ে নষ্ট করে। এ সময় ইসহাক আলী গরুটি আটক করে বাড়ি নিয়ে যান। খবর পেয়ে ফিরোজ আলী গরুটি ফিরিয়ে আনতে গেলে ইসহাক আলীর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইছাক আলী, ফিরোজ আলী, শাহাব উদ্দিন,  নায়েব আলী, রুনা আক্তার, সানু মিয়া, সাজ মিয়া, তৈয়ব আলী, হাবিব উল্লাহ, রুবেল মিয়া, শাহেদা আক্তার, হারুন মিয়া, জমরুত আলী, আয়াত আলী, সিরাজুল ইসলাম, লুৎফুন্নেছা বেগম, কিতাব আলী, জলিল মিয়া, মাফিয়া আক্তারকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, গ্রাম্য আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্রামের মুরুব্বীরা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com