বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ট্রিপল মার্ডার মামলার আসামী তোফাজ্জল গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৯৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে ট্রিপল মার্ডার ও আজিজুল হত্যা মামলার পলাতক আসামী তোফাজ্জল হোসেন (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ । সে ওই গ্রামের মৃত ইছাব উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, সে হত্যার পর থেকে পলাতক ছিল। গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিত সিনহার নেতৃতে একদল পুলিশ বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকার কাকুরা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে। তোফাজ্জল আলোচিত কসবার ট্রিপল হত্যা মামলা ও আজিজুল হত্যা মামলার আসামীসহ ৪/৫ মামলার আসামী। গতকাল শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com