শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজিউড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ॥ স্বামী আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপার্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউগা ইউনিয়নের উলুহর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুফিয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় সুফিয়ার স্বামী খুর্শেদ আলী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, গতকাল বিকেলে অসাবধানতাবশত সুফিয়া বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় তাকে বাঁচাতে স্বামী খুর্শেদ এগিয়ে আসেন। এতে স্বামী স্ত্রী উভয়ই বিদ্যুতস্পৃষ্ট হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মহসিন করিম বিষয়টি  নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com