শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মোজাহিদের মুক্তির দাবিতে হরতালের সমর্থনে জেলা জামায়াতের বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫
  • ৪৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল, সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মোজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলার রায়ের প্রতিবাদে হরতালের সমর্থনে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। গতকাল সকালে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওঃ মোশাহিদ আলীর নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়কে একটি বিক্ষোভ মিছিল বেড়  হয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী পথ সভায় মাওঃ মোশাহিদ আলী বলেন, আওয়ামী সরকারের এ রায় জনগন মানেনা। অবিলম্বে আলী আহসান মোহাম্মদ মোজাহিদের বিরুদ্ধে দেয়া ফাঁসির রায় বাতিল করে তাকে ঈদের আগেই মুক্তি দিন। অন্যতায় দেশের সাধারণ জনতাকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে এ সরকারের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ্। তিনি জামায়াতের ডাকে গতকালের হরতালকে সর্বাত্বক সফল করার জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানান। মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পৌর আমীর কাজী মহসীন আহমদ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মীর জমিলুন্নবী ফয়সল, প্রভাষক মোঃ নজরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, হাবীবুর রহমান খান, নাদির শাহ, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, মাওঃ ঈমান আলী, এডঃ মোহাম্মদ হারুন, মোজাহিদুল ইসলাম, মোস্তফা কামাল, আঃ রহমান খান সোহাগ, আঃ মান্নান, মহিউদ্দিন, শাহ আলাউদ্দিন, আমজাদ হোসেন মনি, আব্দুস সামাদ, আঃ জলিল, নাজমুল হাসান, এনামুল হক, আজহারুল ইসলাম, শরীয়ত উল্লাহ, আবু তাহের, লোকমান হোসাইন, ইয়াহিয়া, হাবিবুর রহমান, আবু বকর, দেলোয়ার হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com