বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে অভিনব চাঁদাবাজী

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০১৫
  • ৫৩০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের বিভিন্ন হাটবাজারে গতকাল মঙ্গলবার দিনভর অভিনব কায়দায় চাঁদাবাজী করেছে দু’ব্যক্তি। চট্টগ্রামের কাছন মিয়া ও রাসেল মিয়া নামে দু’ব্যক্তি ওই দিন সকাল অনুমান ৯টার দিকে স্থানীয় পুটিজুরী বাজারে একটি হাতি নিয়ে আসে। এ সময় হাতির পিঠে থাকা মাউত (হাতিকে নিয়ন্ত্রণকারী) কাছন ও রাসেল রাস্তায় চলন্ত গাড়ি থামিয়ে এবং দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে চাঁদা আদায় করে। পরবর্তীতে তারা একই কায়দায় উপজেলা সদরের বাহুবল বাজার ও মিরপুর বাজারেও চাঁদাবাজী করে। প্রত্যক্ষদর্শীদের মতে হাতির মাধ্যমে ওই দু’ব্যক্তি একদিনে অর্ধলাধিক টাকা চাঁদা আদায় করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com