বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে সিএনজি থেকে ম্যাগজিন ভর্তি গুলি উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে একটি সিএনজি থেকে ১৪ রাউন্ড পিস্তলের গুলিসহ ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা ১১টার দিকে শায়েস্তানগর সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ড থেকে ম্যাগজিন সহ গুলি উদ্ধার করা হয়। সিএনজি (হবিগঞ্জ থ-১১-৫৭৯২) চালক জুনাব আলী জানান, বাহুবল উপজেলার মিরপুর থেকে ৫ জন যাত্রী নিয়ে হবিগঞ্জ ষ্ট্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেন। ২নং পুল এসপি অফিসের সামনে একজন পুলিশ সদস্য নেমে যান। অপর যাত্রীদের নিয়ে তিনি হবিগঞ্জ সিএনজি ষ্ট্যান্ডে আসেন। সবাই নেমে যাওয়ার পর সিএনজির সিটের পিছনে ম্যাগজিন ভর্তি ১৪ রাউন্ড গুলি দেখতে পান। সাথে সাথে ডিবির পুলিশকে খবর দিলে এসআই ইকবাল বাহার ঘটনাস্থলে এসে ম্যাগজিনসহ গুলি নিয়ে যান। হবিগঞ্জ ডিবির ওসি মোক্তাদ্দির চৌধুরী জানান, সিএনজিতে পরিত্যক্ত অবস্থায় ১৪ রাউন্ড ম্যাগজিন ভর্তি পিস্তলের গুলি পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com