বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ইয়াবাসহ ২ যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে নবীগঞ্জ উপজেলার অর্থকিপাড়া গ্রামের গনি মিয়ার ছেলে মহিবুর রহমান (২৫) ও একই গ্রামের সাকি উল্লাহর ছেলে সুমন মিয়া (২৩)। শনিবার রাত সাড়ে ১১টার দিকে  ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকার সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের কাছ থেকে তাদেরকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় ইয়াবাসহ তারা সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের কাছে অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল মডেল থানার এএসআই বাছির আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫পিস ইয়াবাসহ তাদের আটক করে। বাহুবল থানার ওসি মোশারফ হোসেন জানান, আটককৃতদেরকে গতকাল রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com