বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সফিউল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আমির হোসেন ও মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেইলী সান প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহসান, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তাফা রফিক, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, আলমগীর খান সাদেক, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারি লস্কর, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য রিংকু, এডঃ আব্দুস শহীদ, শফিকুল আলম চৌধুরী, এ এস এম নূরুজ্জামান চৌধুরী শওকত, জিয়া উদ্দিন দুলাল, শরীফ চৌধুরী, আশরাফুল ইসলাম কোহিনুর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের কোষাধ্যক্ষ খন্দকার মোঃ নাছির উদ্দিন কোরআন তেলওয়াত পাঠ করেন। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাব সদস্য আবু সালেহ মোঃ নূরুজ্জামান চৌধুরী শওকত, শ্রীকান্ত গোপ, সৈয়দ এখলাছুর রহমান খোকন ও শরীফ চৌধুরী। পরে ক্লাবের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী জেলা প্রশাসক জয়নাল আবেদীনের হাতে ক্রেষ্ট তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com