শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরের মাদক ব্যবসায়ী সেলিমকে ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ৪৪৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিজিবি হাতে গাঁজাসহ আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে বিজিবি ধর্মঘর বিওপির সুবেদার সিরাজদ্দৌল্লার নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল খালেকের ছেলে মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার পলাতক আসামী সেলিম মিয়া (৩০) কে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করে। রাত সাড়ে ১১ টার দিকে আটককৃত মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে উপজেলা নিবার্হী কর্মকতার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রামমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধ্যাদেশ ১৯৯০ এর ২২ এর (খ) ধারা অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে মাধবপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com