বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

একে একে বেরিয়ে আসছে শায়েস্তাগঞ্জের বাবুল চিশ্তীর অজানা অনেক কাহিনী

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০১৫
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বহু অপকর্মের হোতা শায়েস্তাগঞ্জের আলোচিত বাবুল চিশতী ওরফে রবি চিশতী (৩৫) এর ঘরের ভেতর ঘরের সন্ধান পাওয়া গেছে। এদিকে বাবুলের সহযোগি ভূয়া কবিরাজ রফিকুল আলম রফিক ও তার শিষ্য জামালকে খোঁজছে পুলিশ। গত বৃহস্পতিবার গৃহবধুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল বাবুল। এরপর তার ও সহযোগীদের বিভিন্ন অপরাধ জগতের অজানা কাহিনী বেরিয়ে আসতে থাকে।
গতকাল সরজমিনে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুরে গিয়ে দেখা যায় কথিত জ্বিনের বাদশা বাবুলের আলীশান ঘরের ভেতরে আন্ডারগ্রাউন্ড রয়েছে। রোগীদেরকে আকৃষ্ট করার জন্য আন্ডারগ্রাউন্ডে সে কৌশলের আশ্রয় নিয়ে জ্বিনের বাদশা সাজার চেষ্টা করতো। সহজ সরল লোকজন তা বিশ্বাস করে টাকা পয়সাসহ বিভিন্ন উপটৌকন দিয়ে যেতো। অনুসন্ধানে আরো জানা যায়, সেখানে সুন্দরী যুবতীরা আসলে ধর্ষণ করতো বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তার অপকর্মের বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ডিবি পুলিশ ও র‌্যাব বাবুলকে ধরতে অভিযান চালায়। এসময় সে আত্মগোপন করে।পুলিশ ও র‌্যাবকে ফাকি দিতে কৌশলে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে ভারতের আজমির শরীফে চলে গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের অভিযোগে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বাবুলকে আটক করে কারাগারে প্রেরণ করে। এরপর থেকে তার অজানা কাহিনী বেরিয়ে আসতে শুরু হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে আজ রবিবার বাবুলের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় শায়েস্তাগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com