বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল উপজেলার সংরক্ষিত মহিলা আসনে ভোটগ্রহণ কাল ॥ শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা লুকানোর জায়গা পাচ্ছেন না ভোটাররা

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাহুবল উপজেলা পরিষদ-এর সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থীরা। কাল সোমবার এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২১ জন, দুটি আসনে প্রার্থী সংখ্যা ৭ জন। প্রার্থীদের পোস্টার, ব্যানার ও প্যাস্টুনে ছেয়ে আছে উপজেলা পরিষদ প্রাঙ্গণ। প্রার্থী নিজের বাক্সে ভোট টানার আশায় দিবানিশি, ঝড়-বৃষ্টি উপক্ষা করে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন। প্রার্থীদের ভোট চাওয়ার চাপে ভোটাররা রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন। শেষ মুহূর্তে তাই কোন কোন ভোটার চেষ্টা করছেন প্রার্থী ও সমর্থকদের এড়িয়ে চলার। কিন্তু ভোটাররা লুকানোরও জায়গা খোজে পাচ্ছেন না। প্রার্থী ও সমর্থকরা তাদের খোঁজে বের করে নানা কৌশলে ভোট ভাগিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন।
উপজেলার স্নানঘাট, পুটিজুরী, সাতকাপন ও বাহুবল ইউনিয়ন নিয়ে গঠিত ১নং আসনে ৪ প্রার্থী এবং লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন নিয়ে গঠিত ২নং আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ১নং আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্নানঘাট ইউনিয়নের মেম্বার (৭,৮,৯) আমিনা খাতুন (মোরগ), পুটিজুরী ইউনিয়নের মেম্বার (৭,৮,৯) জ্যোস্না আক্তার (টেবিল), সাতকাপন ইউনিয়নের মেম্বার (১,২,৩) দিলারা আক্তার শিউলী (চাঁদ) ও বাহুবল ইউনিয়নের মেম্বার (৪,৫,৬) আলফা আক্তার (হরিণ) এবং ২নং আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন লামাতাসী ইউনিয়নের মেম্বার (৭,৮,৯) ফুলমা রানী দেব (চাঁদ), মিরপুর ইউনিয়নের মেম্বার (৪,৫,৬) নাজমুন্নাহার রিতা (মোরগ) ও একই ইউনিয়নের মেম্বার (৭,৮,৯) রাহিলা খাতুন (পেঁপে)।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার সকাল ৮ টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বুথে ভোটগ্রহণ করা হবে। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান ও কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মোঃ ফারুক। এছাড়াও একজন পুলিং অফিসার ও পুলিশ বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্যরা দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com