মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন জানান-গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিজিবি মাধবপুর উপজেলার মনতলা বিওপির কমান্ডার নায়েক সুবেদার মেজবাউর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। উল্লেখ্য যে, সাতছড়ি জাতীয় উদ্যানকে ঘিরে একটি শক্তিশালী মাদক পাচারকারী দল মাদকসহ অনৈতিক কার্যক্রমের নেটওয়ার্ক গড়ে তুলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com