সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে পুলিশের শারিরিক নির্যাতনের শিকার হয়েছে গার্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ  রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের রুস্তমপুর টোলপ্লাজায় পুলিশের শারিরিক নির্যাতনের শিকার সিকিউরিটি গার্ড আব্দুল কাদির (৪০)। তাকে স্থানীয় জনতা পুলিশের কবল থেকে উদ্ধার করে চিকিৎসা করিয়েছেন। গত মঙ্গলবার রাতে টোলপ্লাজায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, টোলপ্লাজায় কর্মরত কাদিরের সাথে এক ট্রাক চালকের রাস্তায় যানজট নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় টোলপ্লাজার সুবেদার মোহাম্মদ আলী দুই কনেস্টবলকে সাথে নিয়ে ওই ট্রাক চালকের পক্ষ নেন। কাদিরকে তারা ধরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে অমানসিক প্রহার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল সেন্টারে চিকিৎসা করান। এ ব্যাপারে সুবেদার মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এদিকে কাদিরকে নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com