মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৪৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে লন্ডন প্রবাসী কালাভরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মান্নান খাঁনের আর্থিক সহযোগীতায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাওছার আহমদের সভাপতিত্ব ও শিক্ষক মধু সূদন ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান কামাল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, ইউপি মহিলা সদস্য মোছাঃ নুরুন্নাহার, শাহ তৌহিদ মিয়া, মহিবুর রহমান চৌধুরী, বাছিতুর রহমান চৌধুরী, সাইফুর রহমান সোহাগ, আল হেলাল, মোফাজ্জল হোসেন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধিক শিক্ষার্থী ও জরাজীর্ণ ভবনের কারনে অগ্রাধিকার ভিত্তিতে ১নং তালিকায় পিইডিপি প্রকল্পে অধীনে ভবন নির্মানের ঘোষনা দেন এবং জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের বিপদজনক গর্ত মাটি ভরাট করে সমতল করার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান বিদ্যালয়ের অসমাপ্ত দেয়াল নির্মান কাজ সম্পন্ন করার আহবান জানান এবং লন্ডন প্রবাসী শাহ ছালিক মিয়ার বিদ্যালয়ে ফ্যান প্রদানের প্রশংসা করেন। উল্লেখ্য, লন্ডন প্রবাসী মান্নান খাঁন বিগত ৩ বছর যাবত বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে আসছেন। উক্ত সভা ও মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক অবিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com