বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নাগরিক সুবিধা বাড়াতে হলে বানিয়াচংকে পৌরসভায় উন্নীত করতে হবে-জেলা প্রশাসক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জনপ্রতিনিধিদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, পুরুষ ও মহিলা সদস্যগণ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। সোমবার পরিষদ সভাকক্ষে এলজিএসপি-২ এর আওতায় উপজেলা প্রশাসন প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন বলেছেন, বানিয়াচংকে পৌরসভায় উন্নীত করতে হবে। বানিয়াচং সদর চার ইউনিয়ন পৌরসভায় উন্নীত করা গেলে এখানকার রাস্তাঘাট, পুলকালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে সাথে সাথে নাগরিক সুবিধাও বাড়বে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থ বিবেচনা করে স্থানীয় জনপ্রতিনিধিদের পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইকবাল বাহার খান, ডিএফ এবিএম মাহবুবার রহমান, উপজেলা প্রকৌলশী বিপ্লব পাল, পিআইও মেহেদী হাসান টিটু, যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, এনাম খান চৌধুরী ফরিদ, মিজানুর রহমান খান, আবুল কাশেম চৌধুরী, মোঃ হাবিবুর রহমান, জালাল উদ্দিন খন্দকার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com