বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোহনপুর এলাকার বাসা থেকে সর্বস্ব নিয়ে কাজের মেয়ে উধাও ১ দিন পর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় দুবাই প্রবাসীর বাসা থেকে সবর্স্ব নিয়ে পালিয়ে যাওয়ার ১দিন পর আটক হয়েছে কাজের মহিলা। আটক মহিলা হচ্ছে-বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার মালিহাতা গ্রামের নজি মিয়ার কন্যা স্বামী পরিত্যক্তা স্বপ্না বেগম (২০)।
সূত্রে জানা গেছে, মোহনপুর এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী লিয়াকত খান চৌধুরীর বাসায় ১ মাস ধরে কাজ করছিল স্বপ্না বেগম। গত রবিবার বাসায় কেউ না থাকার সুযোগে আলমিরা খোলে ৩ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে স্বপ্না চম্পট দেয়। লিয়াকত ও তার স্ত্রী বাসায় এসে ঘটনা দেখতে পান। গতকাল তারা স্বপ্নার গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ করে তাকে আটক করে হবিগঞ্জে নিয়ে আসেন। এসময় তার সাথে থাকা নিয়াজ নামে এক যুবক পালিয়ে যায়। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে ওই বাসায় নিয়ে আসলে এলাকার লোকজন তাকে দেখতে ভিড় জমায়। সে জনসম্মুখে চুরির ঘটনা স্বীকার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বপ্না আটক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com