বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কিবরিয়া হত্যা মামলা ॥ মেয়র গউছ-আরিফুলের জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে জামিন আবেদন শুনানি শেষে আদালত উভয়ের জামিন নামঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, ৪ জুন সকালে সিলেটের মেয়র ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছের আইনজীবীদের স্বাক্ষরিত একটি জামিন আবেদন দেওয়া হয় জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এই আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। বর্তমানে মেয়র আরিফ ও গউছ কারাগারে বন্দী রয়েছেন। হত্যা মামলাটি বিচারের জন্য সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com