বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বাস চাপায় পথচারী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের গোপলার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন মর্তুজা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত পথচারী হলেন-সিলেট বিমান বন্দর থানার চৌকিদিঘী এলাকার মৃত লোচন মনি নাথের ছেলে নলীনি কুমার নাথ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ৫টার দিকে নিলীনি কুমার নাথ বন্ধুর বিয়ের খাবার শেষে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ গোপলা বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন মর্তুজা কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী পাপিয়া পরিবহনের একটি বাস (বরিশাল-ব-০২-০০০৩) তাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘাতক বাস পালিয়ে যাওয়ার সময় আউকান্দি এলাকা থেকে আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। অপর দিকে ওই দিন দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামের সিকান্দর আলী (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com