মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্রাক্তণ খেলোয়াড়দের সাথে জেলা প্রশাসক গোল্ডকাপ পরিচালনা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০১৫
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রাক্তণ খেলোয়াড়দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন জেলা প্রশাসক গোল্ডকাপ পরিচালনা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে জেলা আধুনিক স্টেডিয়ামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন, ফণি ভূষন দাস, সিরাজ উদ্দিন আহমেদ, শহিদুর রহমান লাল, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য আব্দুল মোতালিব মমরাজ, সফিউল আলম সাফি, সামছু উদ্দিন সামছু, মোঃ জিয়াউল হাসান তরফদার মাহিন, মোঃ আব্দুর রহমান, ফেরদৌস আহমেদ, বিভূৎসু চক্রবর্তী, হুমায়ূন কবির চৌধুরী শাহেদ প্রমূখ।
সভায় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহমানের পিতা হাজী আলতাব হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ হুমায়ূন কবির চৌধুরী শাহেদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় মরহুমদ্বয়ের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় মরহুমদ্বয়ের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য আব্দুল মোতালিব মমরাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com