মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজ ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫
  • ৪৩৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আজ বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকাল ৩টায় জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করবেন। আ’লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের এটি দ্বিতীয় বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দেয়া এটি সপ্তম বাজেট। তবে এর আগে এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করেছিলেন আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের জাতীয় বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। যার মধ্যে ঘাটতির পরিমাণ ৮৮ হাজার ৮শ কোটি টাকা। নতুন বাজেটে সরকারি চাকুরীজীবিদের জন্য পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা থাকছে। এই পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজন হবে ২৩ হাজার টাকা। এবার শিশু বাজেট ঘোষণা করা হবে। আর পদ্মা সেতুর জন্য প্রস্তাবিত বাজেটে ৭ হাজার ২শ কোটি টাকা বরাদ্দ রাখা হবে বলে সূত্রগুলো আভাস দিয়েছে।
সূত্র জানায়, ৪ জুন সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, সংশোধিত বাজেট ও ২০১৫ সালের অর্থবিল উপস্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেট আলোচনার পর ৩০ জুন পাস হবে।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর আলোচনা হবে ৭ জুন এবং ৮ জুন এটা পাস হবে। প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে ৯ জুন এবং শেষ হবে ২৮ জুন। অর্থ বিল পাসের মাধ্যমে ১ জুলাই থেকে নতুন বাজেট বাস্তবায়ন শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com