মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে শিরণী বিতরণ নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুন, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে কাঙালীভোজের শিরণী বিতরণ করা নিয়ে দু’পক্ষের লোকজনের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে।  এদের মধ্যে সিতার মিয়া (২৫), খুশবানু (৪৫), আলেমা খাতুন (৩০), রুমানা খাতুন (২০) ও আকল মিয়া (৫০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সুরুজ আলী (৫৫) গতকাল সোমবার দুপুরে কাঙালীভোজের আয়োজন করেন। লোকজনের সমাগম হলে সুরুজ আলীর পুত্র সিতার মিয়া (২৫) ও প্রতিবেশি আকল মিয়া (৫০) শিরণী বিতরণ কাজ শুরু করেন। তখন শিরণী বিতরণ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিষয়টি দু’পক্ষের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয়  অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com