মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

র‌্যাব-ডিবি’র পৃথক অভিযান ইয়াবা ও মদসহ আটক ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুন, ২০১৫
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১শ’ পিস ইয়াবা, ৪৯ বোতল ফেনসিডিল ও ৯ বোতল হুইস্কিসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ ও র‌্যাব। আটককৃতরা হল সদর উপজেলার পইল গ্রামের আব্দুল জলিলের ছেলে শিহাব উদ্দিন শিপন, আব্দাবখাই গ্রামের তরিক আলীর ছেলে আব্দুল কাদির সামছু ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দণি উত্তরসূরের ইচপর উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম।
ডিবি পুলিশ জানায়, রোববার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ শহরের ২নং পুল এলাকায় অভিযান চালায়। এসময় মাদকসেবী আব্দুল কাদির সামছুকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরতলী মশাজান এলাকায় অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিহাব উদ্দিন শিপনকে আটক করা হয়। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, রাত ৮টায় র‌্যাবের সিনিয়র এএসপি হায়াতুন নবী’র নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় ৪৯ বোতল ফেনসিডিল ও ৯ বোতল হুইস্কিসহ আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ৩২ হাজার টাকা বলে জানায় র‌্যাব। কাইয়ুমকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com