শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সিম প্রতি ট্যাক্স ৩০০ টাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুন, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ২০১৫-১৬ অর্থবছরে সেলফোনের প্রতিটি সিমের ওপর ৩০০ টাকা ট্যাক্স ধার্য করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, এর আগের বছরেও সিম প্রতি একই ট্যাক্স ধার্য করা ছিল। এবারও তার ব্যাতিক্রম হচ্ছেনা। নিয়মানুযায়ী সেলফোন অপারেটররা সিম বিক্রির সময় গ্রাহকের কাছ থেকে এ অর্থ সংগ্রহ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে। কিন্তু গ্রাহক বাড়ানোর জন্য করের টাকা নেয়া তো দূরে থাক, সিমের প্রকৃত মূল্যের চেয়েও অনেক কম দামে বাজারে সিম বিক্রি করা হয়।
তবে সিম ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সেলফোন অপারেটররা। গত মাসে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে এ দাবি উত্থাপন করে সেলফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। তাদের দাবি, বর্তমানে সচল সিম কার্ডের সংখ্যা ১২ কোটি ২৬ লাখ ৬৮ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের ৪২ শতাংশ, বাংলালিংকের ২৬, রবির ২২, এয়ারটেলের ৬, টেলিটকের ৩ ও সিটিসেলের ১ শতাংশ।
সব আপারেটর মিলে পেনিট্রেশন হার ৭৬ শতাংশ। কিন্তু একজন গ্রাহকের একাধিক অপারেটরের সিম কার্ড থাকায় বর্তমানে সেলফোন ব্যবহারকারী প্রকৃত গ্রাহক সংখ্যা ৫ কোটি ৯০ লাখ। এক্ষেত্রে পেনিট্রেশন হার ৪৮ শতাংশ। অর্থাৎ এখনো অনেক মানুষ সেলফোন সেবার বাইরে রয়েছেন। তাই সিমের কর প্রত্যাহার করা হলে গ্রাহক সংখ্যা আরো বাড়বে। বর্তমানে একটি সিম ও রিম কার্ডের বিপরীতে ১০৯ দশমিক ৯৬ শতাংশ মূল্যসংযোজন কর এবং ১৯০ দশমিক শূন্য ৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হয়। এতে সিম প্রতি মোট করের পরিমাণ দাঁড়ায় ৩০০ টাকা।
এর আগে প্রতিটি সিমের ট্যাক্স ছিল ৮০০ টাকা। ২০১১-১২ অর্থবছরের বাজেটে তা ২০০ টাকা কমিয়ে ৬০০ টাকা নির্ধারণ করে সরকার। পরে আরেক দফা এ কর কমিয়ে ৩০০ টাকায় নামিয়ে আনা হয়।
সেলফোন অপারেটরদের সূত্রে জানা গেছে, গ্রাহকরা প্রতিটি সিম কিনছেন ১০০-১৫০ টাকায়। বাকি টাকা এবং এর ওপর প্রযোজ্য ভ্যাট গ্রাহকদের পক্ষ থেকে সরকারি কোষাগারে জমা দিচ্ছে অপারেটররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com