বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানবতাবিরোধী অপরাধের মামলা ॥ বড় মিয়া আঙ্গুর মিয়া ও রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ গঠন ২২ জুলাই

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া, মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া ও তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ২২ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য্য করা হয়েছে। গতকাল রোববার ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। এর আগে গত ১৭ মে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। গত ২৯ এপ্রিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই তিন আসামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন। বড় মিয়া-আঙ্গুর মিয়া ও রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। ২০১৪ সালের ১১ ফেব্র“য়ারি তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এতে ২১ জন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেছেন তদন্তকারী কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com