বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিদ্যুতায়নের উদ্বোধনকালে এমপি মজিদ খান ॥ সরকার প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের মেউতৈল গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টার দিকে বিদ্যুতায়ন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এ উপলক্ষে চিস্তা হরণ দাশের সভাপতিত্বে এবং স্বপন দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ ছিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের ৮নং এলাকার পরিচালক শেখ আজিজুল হক, উপজেলা পল্লী বিদ্যুত অফিসের ডেপুটি ম্যানেজার মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নানু মিয়া, মেউতৈল গ্রামের বিশিষ্ট মুরুব্বী অমর চাঁদ দাশ, এমপি’র একান্ত সচিব সেলিম উদ্দিন খান, নেপাল দাশ, মিন্ঠু দাশ, জগত দাশ, সুদীপ দাশ প্রমুখ। সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত এলাকায় মানুষের মধ্যে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে। সরকারের আন্তরিক কারণে দেশের সাধারণ মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com