মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে প্রকাশ্যে ধূমপান বিরোধী অভিযান কয়েকজন বিক্রেতা ও ধূমপায়ীকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০১৫
  • ৭২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে ধূমপান বিরোধী অভিযান চালিয়ে কয়েকজন বিক্রেতা ও ধূমপায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বোরবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্টেট একরামুল সিদ্দিক এর নেতৃত্বে ও এসআই মিজানুর রহমানসহ একদল পুলিশের সহযোগিতায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে বিড়ি সিগারেট ও তামাক জাত দ্রব্য বিক্রি করায় ২ ব্যবসায়ী ও ধূমপান করার অভিযোগে ৬ ধূমপায়ীর প্রত্যেককে ৫০ টাকা করে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-তেঘরিয়া গ্রামের ধূমপান ব্যবসায়ী মোঃ শাহব উদ্দিন (৩৫), ও অনন্তপুর এলাকার আকবর হোসেন (৪৫) এবং ধূমপায়ীরা হলো বড় বহুলা গ্রামের জাফর আলী ( ৬০), শায়েস্তাগঞ্জের জাহাঙ্গীর আলম (৪৮), আসাদ মিয়া (৩৮) সমুজ আলী (৩৬), আব্দুল আহাদ (৩৮) ও সীতু মিয়া ( ২৮)।
এদিকে এ অভিযানের খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই সকল ধূমপায়ীর হাতে থাকা জ্বালানো বিড়ি, সিগারেট ফেলে দিয়ে গা ঢাকা দেয়। কেউ কেউ হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com