মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে প্রবাসীর জমি দখলের চেষ্টা ॥ মামলা করে বিপাকে বাদী

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০১৫
  • ৪৯৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার রাজাপুর গ্রামে এক প্রবাসীর জমি দখল করার চেষ্টা করছে একদল ভূমি দস্যু । এ ব্যাপারে ওই ভূমিদস্যুদের উপর আদালতে মামলা দায়ের করলে ভূমির উপর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে মামলা করে বাদী ও তার পরিবারের লোকজন পরেছেন বিপাকে।
মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের দুবাই প্রবাসী আওলাদ মিয়া তার বাড়ীর পাশে ৮শতক জমি ক্রয় করেন। তিনি প্রবাসে থাকার সুবাদে তার বোন ওই জমি দেখা শুনা করেন। ওই ভুমির উপর নজর প্রভাবশালী একই গ্রামের সামদ আলী, মনির মিয়া, লিলু মিয়াসহ একদল লোকের। তার বোনকে নিরীহ পেয়ে ভুমিদস্যুরা তার জমি জোরে বলে দখল করার অপচেষ্টা চালাচ্ছে। যে কোন সময় তার জমি দখল করতে চাইবে। যে কোন সময় ঘটতে পারে  রক্তক্ষয়ি সংঘর্ষ। গতকাল রবিবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের আওলাদের বোন বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত ওই জমির উপর ১৪৪ ধারার আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com