বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের ছেলে জুয়েল আমেরিকার প্রতিনিধি হয়ে নেপাল যাচ্ছেন

  • আপডেট টাইম শনিবার, ৩০ মে, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতিসংঘ শান্তি বিষয়ক সহযোগি সংস্থা ‘ইউনাইটেড ন্যাশন ইউনিভার্সেল পিস ফেডারেশন’ কর্তৃক আয়োজিত রিলিজিয়াস ইয়ুথ সার্ভিস প্রজেক্ট-২০১৫’ এর যুব সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশী-আমেরিকান জুয়েল মিয়া। নেপালের পর্যটন শহর পকোরা সিটিতে সপ্তাহব্যাপী সম্মেলন শুরু হবে ১০ জুন। শেষ হবে ১৬ জুন। ৭ জুন রোববার কাতার এয়ারলাইন্সে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে নিউইর্য়ক ত্যাগ করবেন। তিনি উক্ত সম্মেলনে নেপালের যুব কল্যাণ মন্ত্রী ও পকোরা সিটির মেয়র এবং জাতি সংঘের বিভিন্ন কুটনৈতিকবৃন্দের সাথে সাক্ষাত করবেন। ১৯ জুন তিনি দোহার উদ্দেশ্যে কাঠমান্ডু ত্যাগ করবেন। ১৯ এবং ২০ জুন দোহায় ২দিন অবস্থান করবেন। সেখানে তিনি অবস্থানকালে বিভিন্ন সামাজিক সংগঠন ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করবেন। ২০ জুন বিকেলে তিনি নিউইর্য়ক উদ্দেশ্যে দোহা ত্যাগ করবেন।
বিশ্বের প্রায় ত্রিশটি দেশের কয়েক হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে তীব্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শীর্ষ ৫০ জনের মধ্যে অন্যতম স্থান করে নিয়েছে এ মেধাবী ছাত্র জুয়েল মিয়া। উল্লেখ্য, বাংলাদেশী-আমেরিকান জুয়েল মিয়া ২০০৭ সালে যুক্তরাষ্ট্র ইমিগ্রান্ট হয়ে পরিবার নিয়ে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর তিনি লেখাপড়ার প্রতি মনোনিবেশ করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব সাইন্সে অধ্যয়নরত।
বাংলাদেশ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অমৃতা গ্রামের হাজী দুদা মিয়ার পুত্র জুয়েল একজন তরুণ সংগঠক। তিনি সফর স্বার্থক সুন্দর করে যেন সহিসালামতে আবার নিউইয়র্কে ফিরে আসতে পারেন সে জন্য হবিগঞ্জ জেলাবাসীর প্রতি দোয়া কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com